বড়াইগ্রামে খাল খনন কাজের উদ্বোধন
সারাদেশ
জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে দেড় হাজার বিঘা জমি

বড়াইগ্রামে খাল খনন কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের বিনোদনশাহ হতে লক্ষ্মীপুর হয়ে উপলশহর ধলার বিল অভিমুখে চার কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে পানাসি প্রকল্পের আওতায় মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান তারমিন এন্টারপ্রাইজ খালটির খনন কাজ করছে।

এ খালটির খনন সম্পন্ন হলে স্থানীয় চারটি বিলের প্রায় ১৫শ’ বিঘা জমিতে দীর্ঘ পাঁচ বছরের স্থায়ী জলাবদ্ধতার অবসান ঘটবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় খালের বিনোদনশাহ অংশে মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও বিএডিসি’র সহকারী প্রকৌশলী জিয়াউল হক বক্তব্য রাখেন।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে খালটি খনন শুরু হওয়ায় স্থানীয় ৪-৫টি গ্রামের বাসিন্দারা চরম উচ্ছাস প্রকাশ করেছেন।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

প্রসঙ্গত, এ খালটির বিভিন্ন অংশে দখল ও নাব্যতা হ্রাস পাওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে চারটি বিলের প্রায় ১৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গত পাঁচ বছর যাবৎ এসব জমিতে কোন ফসল না হওয়ায় শত শত কৃষক পরিবারের পথে বসার উপক্রম হয়েছে।

এছাড়া বর্ষা মৌসুমে উপলশহর এলাকার শতাধিক বাড়িতে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল খনন কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয়রা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা