ফরিদপুরে নানা আয়োজনে শ্রীঅঙ্গণ
সারাদেশ
ফরিদপুরে নানা আয়োজনে শ্রীঅঙ্গণ

গণহত্যা দিবস পালিত

বিভাষ দত্ত, ফরিদপুর : নানা আয়োজনে ফরিদপুরের শ্রী অঙ্গনে আট সাধু হত্যা দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) সকালে ওই আট সাধুর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সাধু সমাজ, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বাংলাদেশ জাসদ, ফরিদপুর জেলা শাখা, বিপ্লবী কর্ণেল তাহের মঞ্চ, ফরিদপুরসহ বিভিন্ন সংগঠন।

অত:পর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সেদিনের কাহিনী সকলের সামনে তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধুরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

যতদিন বাংলাদেশ থাকবে ততদিনে সাধুদের আত্মত্যাগের কথা দেশের মানুষ মনে রাখবে। এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ জাসদ, ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাব-সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল। এসময় উপস্থিত শ্রীঅঙ্গন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাধুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ স্যালুট প্রদান করা হয়। পরিশেষে তাদের আত্মার সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল প্রথম পাক বাহিনী বহর নিয়ে প্রবেশ করে ফরিদপুরে। ফরিদপুর শহরে প্রবেশ মুখে শ্রী অঙ্গনে প্রথমে প্রবেশ করে সেখানে আট সাধুকে কীর্তণরত দেখতে পায়। এসময় তাদের থামতে বললেও সাধুরা হরিনাম কীর্তন বন্ধ না করায় গুলি করে হত্যা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা