সারাদেশ

নোয়াখালীতে মেডিকেল অফিসারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমের বিরুদ্ধে সনদের বিনিময়ে ১ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: হাইতিতে বিমান বিধ্বস্তে নিহত ৬

ভুক্তভোগী অনন্যা বিনতে রহমান বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সেবা বিভাগে অভিযোগ জমা দেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্‌-ছালেহীনের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে হাসপাতালে আসেন।

এসময় তদন্ত কমিটি অভিযোগকারী অনন্যা বিনতে রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমকে জিজ্ঞাসাবাদ করেন।

যদিও গণমাধ্যমকে তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্‌-ছালেহীন।

অভিযোগকারী অনন্যা বিনতে রহমান বলেন, আমি আদালতের নির্দেশে হাসপাতালে ভর্তি হই। আমার আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করাই। কিন্তু সনদ নিতে গেলে আবাসিক মেডিকেল অফিসার আমার কাছে ১ লাখ টাকা দাবি করে। না হলে আমার বালাম খালি রাখবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে অভিযোগ জমা দিয়েছি।

আরও পড়ুন: ঈদে থাকছে না টানা ৯ দিন ছুটি

এবিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা