সারাদেশ

ঠাকুরগাঁওয়ের মানসিক প্রতিবন্ধী যুবক রাসেদ নিখোঁজ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদরের কুজিশহর ঘুরনগাছ গ্রামের দিনমজুর পিয়ারুল ইসলামের ছেলে মানসিক প্রতিবন্ধী ছেলে রাসেদ আলী (২২) দীর্ঘ ২০ দিন যাবত নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

গত ১ এপ্রিল রাসেদ রুহিয়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে উঠে পড়লে সে আর বাড়ি ফিরেনি।

রাসেদের বাবা পিয়ারুল ইসলাম জানান,তার ছেলে শারীরিকভাবে লম্বা। তবে তার হাঁটা স্বাভাবিক নয়। অনেকটা এলোমেলো গোছের।তার গালে একটি কালো দাগ রয়েছে।

রাসেদের নিখোঁজের ঘটনায় তার মা ব্যাকুল হয়ে পড়েছেন। সন্তানকে ফিরে পেতে তিনি প্রায় সময়ে রুহিয়া রেলস্টেশনে গিয়ে বসে থাকেন এবং বিভিন্ন ট্রেনে তার ফিরে আসার জন্য প্রহর গুনছেন।

দীর্ঘ ২০ দিন যাবত রাসেদ বাড়ি না ফেরায় তার পিতা পিয়ারুল ইসলাম রুহিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছে। রুহিয়া থানার জিডি নং ৫৬৫ তাং ১৬.০৪.২২।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা