সারাদেশ

নোয়াখালীতে খ্রিস্টান অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সেনবাগ উপজেলায় খ্রিস্টান অপবাদ দিয়ে এক ব্যক্তিকে মারধর করে বসতঘর পুড়িয়ে দিয়ে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী মো.সবুজ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম পাড় গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং হিজবুত তাওহীদের কর্মি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রতিকার চেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী পরিবার নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সবুজ অভিযোগ করে বলেন, গত ১৬ এপ্রিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলন মিয়ার জামে মসজিদের ইমামের মো. ইমাম হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন লোক বাশেঁর লাঠি, লোহার রড় নিয়ে খ্রিস্টান মারো ইসলাম রক্ষা কর শ্লোগান দিয়ে আমার বাড়িতে আক্রমণ করতে যায়। যাওয়ার পথে পথের মধ্যে আমাকে মারধর করে। খবর পেয়ে আমার মা লাইলী বেগম আমাকে উদ্ধার করতে গেলে তারা আমার মাকেও মারধর করে।

তিনি আরও বলেন,এ সময় আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে যাওয়ার বিনিময়ে জোরপূর্বক ৫০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং আমার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় সেনবাগ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় আজকে সাংবাদিক সম্মেলন করেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং নিজ পরিবারের নিরাপত্তা দাবী করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী বলেন অভিযোগকারী ব্যক্তি এলাকায় বিভ্রান্তিমূলক বই বিতরণ করে। এ সব বিষয় নিয়ে স্থানীয় লোকজন তাদের উপর ক্ষেপে আছে। বিতর্কিত বই বিতরণ করতে গেলেই ঝামেলা। অভিযোগ পেয়ে আমাদের এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে সমস্যা সমাধান করে দিয়েছে।

ওসি ইকবাল হোসেন পাটেয়ারী আরও বলেন, মারধর এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা