সারাদেশ
কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে

কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোম (এইচবিবি) প্রকল্পের দুইটি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুইটি সড়কেই নিয়ম না মেনে নিম্নমানের ইট বিছিয়ে কাজ শেষ করা হয়েছে।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

জানা যায়, চলতি অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর পূর্বাণী গ্রামের ১হাজার মিটার, উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ১হাজার মিটার, কাঁচা রাস্তা হেরিংবোম (এইচবিবি) করতে দরপত্র আহ্বান করে।

এতে দুটি সড়কে আনুমানিক প্রায় ব্যয় ধরা হয় কোটি ২০ লাখ টাকা। উপজেলার চর পূর্বাণী গ্রামের সড়কটিতে মাঠ পর্যায়ে কাজটি করছে পারভেজ নামে এক ব্যক্তি।

এপ্রিলের প্রথম দিকে ঠিকাদার কাজটি শুরু করে নিম্নমানের ইটসহ নানা অনিয়ম ও দুর্নীতির মধ্যদিয়ে কাজের একেবারে শেষ পর্যায়ে। তবুও নজর নেই সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের। এলাকাবাসির অভিযোগ ঠিকাদাররা কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর যোগসাজশে এ দুর্নীতি করছে। সড়কে নিম্নমানের ইট ব্যবহার করা হলে এর দায় তদারকি প্রতিষ্ঠান এড়াতে পারেনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের চর পূর্বাণীতে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোম (এইচবিবি) কাজ চলছে। এরইমধ্যে প্রায় কাজ সম্পন্ন হয়েছে। এ সড়কে একেবারে নিম্নমানের ইট দিয়ে কাজ করেছে ঠিকাদার। সড়কের এজেন্ট তৈরিতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট।

আরও পড়ুন: বাবার কোলে শিশু হত্যা, গ্রেফতার ৫

স্থানীয়দের অভিযোগ ইটের নিচে বালি কম দেওয়া হয়েছে। অপরদিকে, উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোম (এইচবিবি) ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ শেষ করেছেন। এ সড়কের এইচবিবি কাজে নিচের স্তরে একেবারে নিম্নমানের ইট দেওয়া হয়েছে। সড়কের এজেন্টেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। কাজটি করছে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঠিকাদার কামাল উদ্দিন বাবলু।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু বলেন, কোন লাইন্সেস কাজ হচ্ছে আমার জানা নেই। আমার সাথে আরও কয়েকজন আছে। তিনি দাবি করেন সব ইট ভালো নয়। আবার সব ইট খারাপও নয়। তার কাজের তদারকির দায়িত্ব থাকা মাঝি জানান নিচের স্তরের ইট ঠিকাদারের নির্দেশে নিম্নমানের দেওয়া হয়েছে। তবে উপরের স্তরের ইট এবং এজেন্টের ইট গুলো ভালো।

চর পূর্বাণীর কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদার পারভেজ বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

আরও পড়ুন: মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হোসেন বলেন, নিম্নমানের কাজ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা