পুকুরটির সাথে বঙ্গবন্ধু পরিবারেরও স্মৃতি বিজড়িত
সারাদেশ
ভরাট বন্ধ, পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি

বঙ্গবন্ধু পরিবারের স্মৃতি বিজড়িত পুকুর

হবিগঞ্জ প্রতিনিধি : এক সময় হবিগঞ্জ শহরকে পুকুরের শহর বলা হত। শহর এবং আশপাশের এলাকায় পুকুরই ছিল খাবার পানির উৎস। দখল-ভরাট, দূষণ এবং যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক পুকুর।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

সাম্প্রতিক বছরগুলোতে ভুগর্ভস্থ পানির অবনমন এবং বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। ভবিষ্যতের কথা চিন্তা করে, যে পুকুর, দখল–ভরাট হয়ে গেছে সেগুলোকে পুনরায় খনন ও সংরক্ষণ করে নাগরিক সুবিধার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। কিন্তু তা না করে হবিগঞ্জের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি ভরাট করা হচ্ছে, যা কোনোক্রমেই সমীচীন নয়।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর একটি প্রতিনিধি দল হবিগঞ্জের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাপা নেতৃবৃন্দ দেখতে পান পুকুরটি ভরাট করা হচ্ছে। গত ৩ দিন ধরে পুকুরটি ভরাট করা হচ্ছে বলে জানান এলাকাবাসী।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এর নেতৃত্বে পরিদর্শনে ছিলেন, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক ও আমেরিকা প্রবাসী মুজাহিদুল ইসলাম আনসারী, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাপা সদস্য আব্দুল হান্নান, এডভোকেট শায়লা খান, গ্রীন ভয়েস এর মোনসেফা তৃপ্তি, আমিনুল ইসলাম, তারেক রায়হান প্রমূখ। এছাড়াও পরিদর্শন চলাকালে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক মুমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন।

বাপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, জলাবদ্ধতা ও ভূগর্ভস্থ পানি সংকটে বিপর্যস্ত হবিগঞ্জ পৌরসভার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাটের উদ্যোগ একটি নিন্দনীয় ও বেআইনি ঘটনা। দেশের সকল পৌর এলাকার পুকুর ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার ও সংরক্ষণের আইনী ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এই পুকুরকে ঘিরে দৃষ্টিনন্দন জনকল্যাণকর উদ্যোগ গ্রহণ করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

শোনা যায়, এই পুকুরের সাথে বঙ্গবন্ধু পরিবারেরও স্মৃতি বিজড়িত রয়েছে। আমরা অবিলম্বে পুকুরটি ভরাট কাজ বন্ধ করে তা পুনরুদ্ধার ও যথাযথ সংরক্ষণের দাবি জানাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা