ঠাকুরগাঁওয়ে পিতাকে শিকলবন্দি করে রেখেছে ছেলে- পিতা মফিজ উদ্দিন ছুট ( ৮০)
সারাদেশ
জমি লিখে নেওয়ার ঘটনা ফাঁস হওয়ার ভয়

ঠাকুরগাঁওয়ে পিতাকে শিকলবন্দি করে রেখেছে ছেলে

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসুস্থ পিতাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার অজুহাতে ৫ বিঘা জমি লিখে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে পিতাকে শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের মফিজ উদ্দিন ছুট ( ৮০) ২ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি। বয়সের ভারে তিনি এখন অসুস্থ । বাবার অসুস্থতার চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার কথা বলে কিছুদিন পূর্বে ছোট ছেলে আব্দুল হাকিম ৭ বিঘা জমি নিজের নামে লিখে নেয়।

এ ঘটনা যেন জানাজানি না হয় সেজন্য জমি লিখে নেওয়ার পর থেকে জন্মদাতা বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখছেন বাড়ির উঠানে। বড় ছেলে ইউসুফ আলী পিতাকে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে শিকলবন্দি অবস্থায় দেখতে পান। কিন্তু ছোট ভাই কাউকে না মানায় পিতাকে উদ্ধার করতে না পেয়ে প্রশাসনের সহযোগিতা চাইতে বড় ছেলে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

সরেজমিনে সংবাদকর্মীরা গেলে সংবাদকর্মীদের দেখে হাকিমের পরিবারের লোকজন বৃদ্ধ মফিজ উদ্দিন ছুটুর পা থেকে শিকল তাড়াহুড়া করে খোলার চেষ্টা করেন।

ইউসুফ আলী জানান, আমার বাবাকে বারান্দায় বেঁধে রাখা হয়। আমাদের সাথে কোন যোগাযোগ করতে দেয় না। আমরা এর সুষ্ঠ বিচার চাই। ছোটছেলে আব্দুল হাকিম ও তার পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন,অভিযোগ পেয়েছি ।পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে । দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা