সাড়ে ৭ লক্ষাধিক টাকা লুট
সারাদেশ
সন্ত্রাসী হামলা

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৭ লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার একটি বাড়িতে জোরপূর্বক ঢুকে এক নারীকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় ঐ নারীর স্বামীকেও মারধর করেছে তারা।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী লায়লা বেগম সূচনা জানান, বৃহস্পতিবার তারাবি নামাজ শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।এ সময় কে বা কারা বাড়ির দোতালায় দরজায় কড়া নাড়েন। দরজা খুলতেই কয়েকজন সন্ত্রাসী হাতে থাকা দেশীয় অস্ত্র, রড দিয়ে অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা স্বামী স্ত্রীকে মারপিট করে বাড়ির জিনিসপত্র ভাংচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রির সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় । তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

ঐ নারীর স্বামী ইসরাফিল হোসেন বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী ওহিদুল ও বাকীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে নগদ সাড়ে ৭ লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

ছেলে স্কুল ছাত্র অর্ফি বলেন, মা বাবার উপর হামলার কথা শোনার পর আমি বাড়িতে আসি। এসেই ৯৯৯ এ কল করি। পুলিশ এসে আমাদের সাহস যুগিয়েছেন। আশা করি সন্ত্রাসীরা আটক হবেন।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

অভিযুক্ত বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঐ বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেন এবং হামলা ও লুটপাটের বিষয় অস্বীকার করেন।

ঠাকুরগাঁও সদর থানার এ এস আই নবিউল ইসলাম বলেন, ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা