মাদারীপুরে অস্ত্র-গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৬
সারাদেশ

মাদারীপুরে অস্ত্র-গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৬

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে পুলিশের এসআইকে কুপিয়ে জখম করার ঘটনায় ৭টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮।

আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান র‌্যাব-৮ বরিশাল এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান।

তিনি বলেন, গত ১০ এপ্রিল রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেচর এলাকায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন।

উক্ত ঘটনায় একটি মামলা দায়ের হলে র‌্যাব-৮ একটি ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব-৮ এর একটি বিশেষ দল উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ১৩ এপ্রিল ঢাকার জেলার কামরাঙ্গীরচর এলাকায় থেকে প্রথমে দুইজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে।

আরও পড়ুন : পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

আটককৃত দুইজন আসামীর তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা বাজারস্থ লালব্রীজের নিকট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ ও ৪টি মোবাইল সীমসহ মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মৃত. আব্দুর রশীদ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২) ও তার ৫ পুত্র মো. রাসেল বেপারী (২৮), মো. শাকিল বেপারী (১৮), মো. ওসমান বেপারী (২২), মো. সবুজ বেপারী (৩০), মো. নয়ন বেপারী (২২)।

র‌্যাব-৮ বরিশাল অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান জানান, আসামীরা একাধিক মামলার আসামী এবং আত্মগোপনের উদ্দেশ্যে উক্ত অস্ত্র ও গুলি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন : ফিলিপাইনে মেগির আঘাতে নিহত ১১৭

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্ক্রাড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা