সারাদেশ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বুধবার (১৩ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন: বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

স্থানীয়রা জানায়, কয়েকদিন পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিফিনের সময়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে নেয়। পরে তাকে টাকার প্রলোভন দেখিয়ে তার গায়ে হাত দেয়। সে সময় ওই শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে যান। এমন সময় স্কুলে বাকী শিক্ষার্থীরা আসা শুরু করলে কোনমতে তার জ্ঞান ফিরিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এমন ঘটনার পর ঘটনাটি ধামাচাপা দেয় শিক্ষক বাবুল।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক বাবুল বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি। তাই তার কুকর্ম ধামাচাপা দিতে তাকে সহযোগিতা করেন স্কুলের অন্যান্য শিক্ষক। কিন্তু পরে বিষয়টি কোনভাবে জানাজানি হলে ভূক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বিচার নিয়ে যান স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে আমাকে ভয়ে কিছু বলেনি। কিন্তু গ্রামের অনেকে আমাকে এ কথা বলাতে আমি যাচাই করে সত্যতা পাই। তাই আমি কোন উপায় না পেয়ে চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান আমাকে আইনের আশ্রয় নিতে বলেন।

স্থানীয় ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি একটি ঘৃণ্য ঘটনা। আমার কাছে আসলে আমি আইনের আশ্রয় নিতে বলি এবং উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানাই। তিনি আরও বলেন, স্থানীয় জনগণ যদি আমাকে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দেন তাহলে আমি অবশ্যয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ বলেন, ঘটনাটি আমি শুনে তদন্ত করেছি। দোষী প্রমাণিত হলে অবশ্যয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্ত ওই শিক্ষক বাবুল ইসলামকে খুঁজতে তার স্কুলে গেলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় অভিভাবক মহসিন আলী বলেন, এমন যদি হয় পরিস্থিতি আর বাস্তবতা হয় তাহলে আমরা যাবো কোথায়? এমন চরিত্রের শিক্ষকের অপসারণ করা উচিত।

জিয়াউল হাসান নামে আরেক অভিভাবক বলেন, ঘটনাটি শোনার পর থেকে আমার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। আমরা গ্রামের সাধারণ মানুষ। গ্রামের চেয়ারম্যানেই আমাদের ভরসা। তার উপরই বিষয়টি ছেড়ে দিলাম। আমরা শুধু বলতে চাই। তিনি যেন ঘটনার সুষ্ঠু বিচার করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা