সারাদেশ

রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রাণ ফিরে পেল মঙ্গল শোভাযাত্রা

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরপে মনির (২৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ( ১৩ এপ্রিল ) দিনের কোন এক সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪২নং ক্লাস্টারের এক যুবতী (২০) ও ৭২ ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে। একপর্যায়ে অভিযোগ উঠে গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিমের সাথে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা