শহরের অপরাধের নেপথ্যে রোহিঙ্গারাই
সারাদেশ

শহরের অপরাধের নেপথ্যে রোহিঙ্গারাই

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘কিছু মানুষ নিজ স্বার্থ হাসিলের জন্য রোহিঙ্গাদের এনে শহরের বন-জঙ্গলে রাখছে। তাদের ব্যবহার করা হচ্ছে জমি দখলসহ নানা অপকর্মে। এদের কোন ভবিষ্যত নাই। শহরের অপরাধের নেপথ্যে এই রোহিঙ্গারা অন্যতম। তাদের সাথে কিছু ছিন্নমূল মানুষও অপরাধে জড়িয়ে পড়ছে। তাই অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার।’

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

বুধবার (১৩ এপ্রিল) বিকালে হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি আয়োজিত হোটেল কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটক আসে। বেড়াতে আসা লোকজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। তাই তাদের তথ্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। যাতে দেশের স্বার্থ রক্ষা হয়। এছাড়া পর্যটকদের সেবা দিতে এখনো পেশাদার কর্মকর্তাদের অভাব আছে। এই প্রশিক্ষণ তাদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখতে হবে কর্মঠ মানুষের কোন মৃত্যু নেই। তাই করোনায় পিছিয়ে যাওয়া অর্থনীতিকে সবার প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।’

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিমসহ সংশ্লিষ্টরা।

কক্সবাজারের পর্যটকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ও পর্যটন শিল্পের উন্নয়নে হোটেল কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ৭ দিনব্যাপি এই কর্মশালায় হোটেল-মোটেল থেকে বাছাইকৃত ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কর্মশালায় দেশসেরা প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা