ফেনীতে ১ হাজার ৮শ ৮০জন কৃষক পেলো প্রণোদনা
সারাদেশ

ফেনীতে ১ হাজার ৮শ ৮০জন কৃষক পেলো প্রণোদনা

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে আউশের প্রণোদনা পেলো ১ হাজার ৮শত ৮০জন কৃষক। তাদের দেওয়া হলো চৌদ্দ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার বীজ ও সার। প্রত্যেক কৃষক পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার পেলেন।

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

ফেনী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নের আউশচাষিদের মধ্য থেকে ১ হাজার ৮শত ৮০জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে শর্শদিতে ৫০ জন, পাঁচগাছিয়ায় ১০০ জন, ধর্মপুরে ৫০ জন, কাজিরবাগে ৮০ জন, কালিদহে ১৫০ জন, বালিগাঁও ৩৫০ জন, ধলিয়ায় ৩৫০ জন, লেমুয়াতে ১৫০ জন, ছনুয়ায় ১৫০ জন, মোটবীতে ১৫০ জন, ফাজিলপুরে ১৫০ জন ও ফরহাদনগরে ১৫০ জন কৃষক প্রনোদনা পেয়েছেন।

বুধবার ( ১৩ এপ্রিল ) ফেনী সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের কৃষকের হাতে এই বীজ ও সার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারাম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারাম্যান জোসনা আরা জুসি। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।

কৃষি কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবীব, উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আহম্মদসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা