সারাদেশ
মন্দিরের প্রতিমা ভাংচুর

জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরের বিভিন্ন দেব-দেবীর মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আরও পড়ুন: মেগা প্রকল্পগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান ও পূজা উদযাপন পরিষদের বাগাট শাখার আয়োজনে মানববন্ধনে কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় নেতা মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্যা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় প্রমূখ।

আরও পড়ুন: ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

মানববন্ধন চলাকালে বক্তারা দেব দেবীর মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাসপাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দূর্গাপূজা সহ বিভিন্ন পূজা উদযাপন করা হয়ে থাকে। ওই মন্দিরে পূজা দেওয়ার জন্য বর্তমানে কালি, সরস্বতী ও লক্ষ্মী দেবীর প্রতিমা রয়েছে।

গত ৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, জিহ্বা, চার হাত, মহাদেবের মূর্তির হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে রেখে যায়। এঘটনায় পরদিন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা