ব্যবসায়ি ক্ষতিপূরণ চেক হস্তান্তর
সারাদেশ

মসজিদ নির্মাণে ব্যবসায়ী ক্ষতিপূরণ চেক হস্তান্তর

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের স্থানীয় ১২ জন এওয়াজীর মাঝে ব্যবসায়ি ক্ষতিপূরণ বাবদ ১৪ লাখ ২২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন প্রতিবেদনে তথ্যবিভ্রাট হয়েছে

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর শহরে মডেল মসজিদ নির্মাণের নির্ধারিত স্থান উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহমুদা বেগম, ইসলামি ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজমল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি মহব্বত আলী চৌধুরী সবুর ও সাধারণ সম্পাদক আবুল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, সালাহ উদ্দিন কাদের রুবেলসহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা