সারাদেশ

সৈয়দপুরে ঈদের ভিজিএফ কার্ড বরাদ্দ

আমিরুল হক, নীলফামারী: ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুস্থ ও অভাবী মানুষের মাঝে বিতরণের জন্য ১৯ হাজার ৯৭২টি ভিজিএফ কার্ড বরাদ্দ মিলেছে। নীলফামারীর সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নের এসব কার্ডের বিপরীতে ১৯৯ দশমিক ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে।

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার জানান, জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে ঈদের আগেই উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হবে।

সূত্র জানায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৩ হাজার ৫৯৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৩৫ দশমিক ৯৯০ মেট্রিক টন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪ হাজার ৫৮৮ কার্ডের বিপরীতে ৪৫ দশমিক ৮৮০ মেট্রিক টন, বাঙালিপুর ইউনিয়নে ২ হাজার ৯২৩টি কার্ডের বিপরীতে ২৯ দশমিক ২৩০ মেট্রিক টন, বোতলাগাড়ি ইউনিয়নে ৫ হাজার ২১৩ কার্ডে ৫২ দশমিক ১৩০ মেট্রিক টন ও খাতামধুপুর ইউনিয়নে ৩ হাজার ৬৪৯ কার্ডের বিপরীতে ৩৬ দশমিক ৪৯০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন বলেন, দলমত নির্বিশেষে তালিকা তৈরি করে প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা