সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় বাবুল হোসেন (৩২) ও শুভা রানী (৪৫) নামে ২ নারী ও পুরুষ আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জানা যায়, ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী শুভা রানী স্বামীকে জমি বিক্রিতে বাধা দেয়। এ নিয়ে গত মঙ্গলবার (১২ এপ্রিল) শাশুড়ির সঙ্গে শুভা রানীর। পরদিন বুধবার (১৩ এপ্রিল) বুধবার ভোর ৪ টায় স্বামীর উপর অভিমান করে অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার কীটনাশক বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় মারা যায় শুভারানী।

এ বিষয়ে ধনতলা ইউনিয়ের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি নুপুর বলেন, পরেশ চন্দ্র জমি বিক্রি করতে চাইলে শুভা রানী বাধা দিত। স্বামী মানতে অস্বীকার করলে স্বামীর উপর অভিমান করে বিষ পান করে।

আরও পড়ুন: মা হতে চলছেন ক্যাটরিনা কাইফ!

অপরদিতে বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে বাবুল হোসেন গত বুধবার (১২ এপ্রিল) সকালে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে নিজ শয়ন ঘরে ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, উভয় ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা