কালকিনিতে ভ্যান উল্টে প্রাণ গেল ২ স্কুলছাত্রের
সারাদেশ

কালকিনিতে ভ্যান উল্টে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর কালকিনি উপজেলা শিকারমঙ্গল ইউনিয়নে ভবানীপুর গ্রামে ব্যাটারিচালিত ভ্যান উল্টে দুই বন্ধু সপ্তম শ্রেণির স্কুলছাত্র রিফাত ও রমজান নিহত হয়েছেন। এ সময় আহত হয় অপর আরেক বন্ধু ভ্যানচালক ইব্রাহীম।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

বুধবার ( ১৩ এপ্রিল ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (১২) ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে ও রমজান মিয়া (১২) সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহীম হোসেন (১১) ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে। আহত ও নিহতরা সবাই কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির মিয়ারহাট থেকে বন্ধু ইব্রাহীমের ব্যাটারিচালিত একটি ভ্যানে বন্ধু রিফাত, রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলাকায় আসলে সামনে একটি কুকুর ভ্যানের চাকার নিচে ঢুকে পড়ে। এতে ভ্যানটি উল্টে আহত হয় তিনবন্ধু। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা