ছবি: সংগৃহীত
সারাদেশ

নারকেলগাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক নারী এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ শাখার সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন: এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাথী দত্ত পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তিনি ৭ ও ৫ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামটের শ্রীঅঙ্গন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী দত্ত প্রতিদিনের মতো এনজিওর ঋণের টাকা সংগ্রহের জন্য ওই বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ উঠানের পাশে থাকা একটি নারকেলগাছ হঠাৎ তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে আশা নগরকান্দার রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, সাথী দত্তের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, একটি নারকেলগাছ চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খুবই মর্মান্তিক।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা