সারাদেশ

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ে নুর ইসলাম নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নুর ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: নবাব সিরাজ-উদ-দৌলার রাজ্যভার গ্রহণ

শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা নুর ইসলাম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজ শেষে প্রতিদিনের মতই বাড়ি ফিরছিলো যুবলীগ নেতা নুর ইসলাম। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কুপিয়ে জখম করা হয় পুরো শরীরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পাড়িয়া ইউনিয়নের একাধিক রাজনৈতিক নেতা জানান, কয়েক মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্করের সাথে নুর ইসলামের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যেই এভাবে কুপিয়ে জখম করা হয়েছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনের আশ্রয় নেওয়া হবে।

আরও পড়ুন: ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

কয়েক মাস আগে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়। ওই কমিটির সভাপতি মমিরুল ইসলাম সুমনের সাথে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, বিষয়টি শুনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা