সারাদেশ

মুন্সীগঞ্জে কমল ঘোষের মাঠার কারখানায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলদি বাজারের (কমল ঘোষের মাঠা) কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: এবার হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

আজ (৯ এপ্রিল) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকুহাটি এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালান।

এ সময় আলদিতে কমল ঘোষের মাঠার কারখানায় দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন প্রকার মাছি ও অন্যান্য পোকা সরানোর ব্যবস্থা নেই।

কমল ঘোষ গত ২৫ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স করেনি কারখানার। প্রস্তুতকারক মাঠার উৎপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা থাকলেও বস্তার গুড়াদুধ ও স্যাকারিন কারখানায় পাওয়া যায় এবং এগুলো মিশানোর কথা স্বীকার করে। মাঠা ঠান্ডা করতে বস্তার বরফ ব্যবহার করা হয়।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

আরও জানা যায় - মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও পরিমাণ কিছুই উল্লেখ না থাকায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা। অভিযানে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা