সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা-বোয়ালমারী,ফরিদপুর।
সারাদেশ
সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা

বোয়ালমারীতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নতুন বাসস্ট্যান্ড হতে ফায়ারসার্ভিস পর্যন্ত মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের দু পাশের সড়ক ও জনপথের জায়গায় অবৈধ ঘর উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে।

আরও পড়ুন : অনাস্থা প্রস্তাব খারিজ

চৌরাস্তায় সরকারি জায়গায় বারোটি ঘর তুলে এক প্রভাবশালী কর্তৃক প্রতি মাসে প্রায় অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভাড়াটিয়াদের নিকট থেকে মোটা অংকের টাকা অগ্রিম নেয়ারও অভিযোগ উঠেছে।

তবে গত শনিবার (০৩.০৪.২২) অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কঠোর অবস্থান গ্রহণ করায় চৌরাস্তাসহ সড়কের দুই পাশের ওই ঘরগুলো অপসারণে বাধ্য হওয়ায় বেকায়দায় পড়েছেন ঘরের ভাড়াটিয়ারা।

আরও পড়ুন : আজ থেকে ব্যাংক লেনদেন পাঁচ ঘণ্টা

সরকারি জায়গায় ঘর তুলে বছরের পর বছর মোটা অংকের অগ্রিম (এডভান্স) এবং মাসিক ভাড়া আদায়কারী হলেন, পৌরসভার সাবেক কমিশনার শেখ আতিকুল ইসলাম, রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ছোলনা গ্রামের মৃত আমীরুল ইসলাম চৌধুরীর শ্যালক আমীর হোসেন, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বাবু হাদি, পরিবার পরিকল্পনা অফিসের অবসর প্রাপ্ত কর্মচারী আবজাল মোল্যা, আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া গ্রামের খান আতিকুল ইসলাম ও তার জামাই, বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভের পাশে মো. ফজলু মিয়া, পুরাতন বাসস্ট্যান্ডের পাশে সড়ক ও জনপথের জায়গায় ৮/১০টি দোকান ঘর নির্মাণ করে লাখ লাখ টাকা মাদ্রাসার নামে হাতিয়ে নিয়েছেন মাদ্রাসা পরিচালানা পর্ষদের সহ-সভাপতি বেনু মিয়া ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম।

আরও পড়ুন : রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

জানা গেছে, ফরিদপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করা হচ্ছিল।

গত ১ এপ্রিল দখলদারদের নিজেদের অবৈধ স্থাপনা ভেঙে নেয়ার শেষ দিন বেধে দেয়া হয়েছিল। সওজের কঠোর অবস্থানের কারণে বোয়ালমারী পৌরসভার নতুন বাসস্ট্যান্ড হতে ফায়ারসার্ভিস পর্যন্ত গড়ে ওঠা ঘরগুলো ভাঙা পড়ায় বেকায়দায় পড়েছেন দোকানগুলোর ভাড়াটিয়ারা। অনিশ্চয়তায় পড়েছে তাদের ব্যবসা।

ওয়ান ইলেভেনের পর থেকে প্রথমে আমীরুল ইসলাম চৌধুরী, তার মৃত্যুর পর শ্যালক আমীর হোসেন স্থানীয় কয়েকজনের সহায়তায় চৌরাস্তায় সরকারি জায়গায় স্থাপিত ওই সব ঘর থেকে এডভান্স এবং মাসিক ভাড়া আদায় করতেন।

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪

খোঁজ নিয়ে জানা যায়, চৌরাস্তায় স্থাপিত চা দোকানদার জুয়েলের নিকট থেকে প্রতি মাসে ভাড়া বাবদ দুই হাজার টাকা, ফল ব্যবসায়ী শাজাহান বিশ্বাসের নিকট থেকে ভাড়া বাবদ প্রতি মাসে বারো হাজার টাকা, অপর ফল ব্যবসায়ী মফিজুর রহমানের নিকট থেকে প্রতি মাসে ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা, হোটেল মালিক চান মিয়ার নিকট থেকে প্রতি মাসে আট হাজার টাকা, পুরনো বই ব্যবসায়ী মিন্টু মোল্যার নিকট থেকে প্রতি মাসে দুই হাজার, পানের দোকানদার নাসিরের নিকট থেকে প্রতি মাসে দুই হাজার টাকা, ফুটপাতে বসে পান-সিগারেট বিক্রেতা বাকা মোল্যার নিকট থেকে দেড় হাজার টাকা, ফল ব্যবসায়ী ইদ্রিসের নিকট থেকে দুই হাজার টাকা, রসের দোকানদার আরমানের নিকট থেকে পাঁচশ টাকা, ফলের দোকানদার আমজেদের নিকট থেকে আটশ টাকা এবং আনন্দের নিকট থেকে দশ হাজার টাকা আদায় করতেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

এ ব্যাপারে ঘরের ভাড়াটিয়া ফল ব্যবসায়ী শাজাহান বিশ্বাস বলেন, আমি এখানে ১৪/১৫ বছর ধরে ভাড়া আছি। শুরুতে ১৩/১৪ লাখ টাকা অগ্রিম দিয়েছি। এখন প্রতি মাসে ১২ হাজার টাকা করে ভাড়া দেই রাজবাড়ী জেলার খানখানাপুরের বাসিন্দা আমীর হোসেনকে। ফুটপাতের পান-সিগারেট বিক্রেতা বাকা মোল্যা আক্ষেপ করে বলেন, আমার নিকট থেকেও প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাড়া আদায় করতেন আমীর হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা