সারাদেশ
ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদ গঠন

আহবায়ক সাংবাদিক তাহের ভূঁইয়া সদস্য সচিব রাজু

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

আরও পড়ুন: রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার (০২ এপ্রিল) বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিক, পত্রিকা এজেন্সি ও বিপণনকর্মীদের এক মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি ঘোষণা করেন কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

কমিটিতে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজ'র ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়াকে আহবায়ক ও ফেনী জেলা জাতীয় সংবাদপত্র পরিবেশক রাজু আহমেদকে সদস্য সচিব, জাহাঙ্গীর আলম (রাজাপুর)কে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও নির্বাহী কমিটির সদস্য রয়েছেন আবুল হাসেম টিপু, নিজাম উদ্দিন মজুমদার মিজান, জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, আবদুল হানিফ ও মো. সেলিম।

আরও পড়ুন: আজ থেকে ব্যাংক লেনদেন পাঁচ ঘণ্টা

এর আগে দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঁঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজ'র ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার, আজকের পত্রিকার ফেনী প্রতিনিধি মইনুল রাসেল, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার প্রমূখ। এছাড়াও সভায় পত্রিকা এজেন্ট ও বিপণন কর্মীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন।

নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ফেনীতে কর্মরত পত্রিকা বিপণন কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নব গঠিত সংগঠনটি বিপণনকর্মীদের পেশাগত সমস্যার সমাধান ও সুনাম তৈরীতে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা