ছবি- সংগৃহিত
সারাদেশ

খুলনায় মশার উপদ্রবে মশারি মিছিল

খুলনা প্রতিনিধি: নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষার দাবিতে মশারি মিছিল ও সমাবেশ করেছে খুলনা নাগরিক সমাজ।

শনিবার (২ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্ক থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে শহীদ ডক্টর মিলন চত্বরে সমাবেশ করে সংগঠনটি।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা শাহ লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনার জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, হাবিব হোসেন প্রমুখ।

আরও পড়ুন: মঞ্চ কাঁপাচ্ছেন ময়ূরী

এসময় আ ফ ম মহসীন বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। কিন্তু খুলনা সিটি করপোরেশন যথাযথভাবে মশা নিধন করতে পারছে না। মশার উপদ্রবে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়াও করতে পারছে না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা