ছবি- সংগৃহিত
সারাদেশ

আটক দালালের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নেওয়ার অভিযোগে সুমাইয়া আক্তার নামে এক নারী দালালের দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

আরও পড়ুন: খুলনায় মশার উপদ্রবে মশারি মিছিল

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দীর্ঘদিন ধরে ভুল বুঝিয়ে বা জোর করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো এমন তথ্যের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে সুমাইয়া আক্তার নামে ওই নারী তার অপরাধের কথা স্বীকার করেন। পরে তাকে এ অপরাধের জন্য দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া ছেড়ে দেওয়া হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা