ছবি- সংগৃহিত
সারাদেশ

কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নিখোঁজের ৪ দিন পর মদপুর মাঠের নিমতলা খাল থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ইকরামুল হোসেন নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রায় ১ বছর আগে প্রতিবেশী আমিনুরের সাথে বিবাদ সৃষ্টি হয় ইকরামুলের। সেই জের ধরেই ইকরামুলকে খুনের ফাঁদ পাতে আমিনুর। সোমবার (২৮ মার্চ) ইকরামুলের বন্ধু মেহেদীকে দিয়ে ফোন করে ডেকে নেয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়।

আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পরিদর্শক শামীম মুসা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বুধবার যশোর পিবিআইয়ের কাছে একরামুল হোসেন নামে এক শিক্ষার্থীর নিখোঁজের অভিযোগ আসে। প্রাথমিক তদন্তে আমরা তার প্রতিবেশী আমিনুরকে সন্দেহ করি।’

তিনি আরও বলেন, ‘আমিনুরকে জিজ্ঞাসাবাদে সে ইকরামুলকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে ইকরামুলের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা