ছবি- সংগৃহিত
সারাদেশ

নিজের সন্তানকে হত্যার দায়ে বাবা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় রাইসা নামের ৩ মাসের এক কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে তার বাবা রঞ্জু মিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩০ মার্চ) সলঙ্গা থানাধীন চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, সিরাজগঞ্জের সলঙ্গার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে প্রায় ৩ বছর আগে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়া অতিরিক্ত মাদক সেবন ও বার বার যৌতুকের জন্য চাপ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। একপর্যায়ে গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: উখিয়ার রোকেয়াদের কান্না থামাবে কে?

সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় মঙ্গলবার রাতে স্ত্রী ও কন্যা শিশুকে বাড়িতে নিয়ে আসেন রঞ্জু। বুধবার বিকেলে শিশু সন্তানকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি পরিবারের কাজ করছিলেন।

এ সময় রঞ্জু নিজের মেয়েকে মাটিতে আছাড় দেন ও লাথি মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর রঞ্জু পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা জান্নাতি খাতুন বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। পরে র‌্যাব সদস্যরা রঞ্জু মিয়াকে আটক করে থানায় হস্তান্তর করেছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা