সারাদেশ

মাদারীপুরে দুদকের সমন্বিত কার্যালয় উদ্বোধন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন-দুদকের সমন্বিত জেলা অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবন কার্যালয়ে এই অফিসের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: অনন্ত হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

ফুলেল শুভেচ্ছার পর জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করে এবং বেলুন উড়িয়ে কার্যালয় উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে ভবনেরর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক (তদন্ত-১) মহাপরিচালক রেজানুর রহমান, দুদক (আইসিটি ও প্রশিক্ষণ) মহাপরিচালক এ কে এম সোহেল, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, মাদারীপুরের জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা