সারাদেশ

ভালুকায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত 

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রতিনিধিদের নিয়ে এসংলাপ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অনন্ত হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডাক্তার মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেড শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

এর আগে মন্ত্রী ভালুকায় খ্রিস্টানদের ব্যাপ্টিষ্ট চার্চ, হিন্দুদের ধর্মীয় ভালুকা কেন্দ্রীয় হরিসভা মন্দির ও মুসলমানদের নির্মাণাধীন ভালুকা মডেল মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি দেশে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা