সারাদেশ

সমাজের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজ চৌধুরী বিদায় ও নবাগত নির্বাহী অফিসার মো: কায়সার খসরুর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান

মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ছৈয়দ হোছাইন এর সভাপতিত্বে, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাও: জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও স্বারক প্রদান করেন প্রেস ক্লাবের সিনিয়র কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এসময় বিদায় উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন, সাংবাদিকেরা হচ্ছে সমাজের দর্পণ। দেশ ও সমাজের উন্নয়নে সৎ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব। দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তখনই দেশের ও সমাজের উন্নয়ন তরান্বিত হয়। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমি দায়িত্ব পালন কালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি সাংবাদিকদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চেীধুরী বলেন, সাংবাদিকদের লিখনীর মাধ্যমে অবহেলিত ও বঞ্চিতদের সঠিক তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

নবাগত উপজেলা নিবাহী অফিসার মোঃ কায়সার খসরু বলেন, সরকারি-বেসরকারী উন্নয়নের সাংবাদিকদের ভূমিকা খুবই প্রয়োজন। তিনি সততা ও পেশাদারিত্বের সাথে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন বিদায়ী উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরীর পদাঙ্ক অনুসরন করে টেকনাফের সার্বিক উন্নয়নের কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাংবাদিক ও সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যানদের মাঝে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক সহ-সভাপতি মো: আশেক উল্লাহ ফারুকী, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, পৌর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ।

আলোচনায় বক্তারা বিদায়ী নির্বাহী অফিসার দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

সাবেক সহ-সভাপতি মো: তাহের নাঈম, যুগ্ম সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ, দপতর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, অর্থ সম্পাদক আবদুর রহমান, সদ্যস জিয়াউর রহমান, আবদুর রশিদ, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারন সম্পাদক জিয়াবুল হক, সাংবাদিক নুর হাকিম আনোয়া, মো: শাহিন, আলমগীর, টেকনাফ সাংবাদিক সমিতির ফরিদুল আলম, সাদ্দাম হোছাইন, টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সামী জাবেদ ও মেহেদী হাছান ইমন, আলমগীর, মোস্তাক আহমদ, শাহ আলম বিপ্লব সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা