সারাদেশ

টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলা স্কুল বড়মাঠে টিসিবির পণ্য বিতরণকালে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।

আরও পড়ুন: বাম ভাইদের হরতালে ট্রাফিক জ্যাম ছিল

পৌর কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী টিসিবির পণ্য বিতরণ করার কথা থাকলেও সাড়ে ৩ ঘন্টা পর শুরু হয় পণ্য বিতরণ। পণ্য বিতরণের সময় দেখা যায় নিম্ন ও মধ্য বৃত্ত পরিবারকে। কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অর্ন্তভুক্ত করা হয় শহরের বৃত্তবানদের। প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, মসুর ডাল ডাল ও ২ কেজি চিনি প্রদান করা হয়। এ সময় ইটভাটা মালিক, সরকারি চাকুরিজীবী, দ্বিতল ভবনের মালিকরা কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের বরাদ্দের পণ্য তুলছেন। ওজনে কম, ক্রেতাদের সাথে ডিলাররা খারাপ আচরণ করছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

পণ্য কিনতে আসা অনেকেই অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে টিসিবির পণ্য পাওয়া যায় না। ৩/৪ ঘন্টা অপেক্ষায় থাকার পর বলে পণ্য শেষ। কিছু বললেই খারাপ আচরণ করে ডিলাররা।

অভিযোগ রয়েছে, আগে বিত্তবানদের দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। তারপর নিন্ম বিত্তদের। দেওয়া হয়। তাও আবার অনেকেই ওজনে কম। সারাদিন কাজ বাদ দিয়ে টিসিবির পণ্য জন্য বসে থাকি। গাড়ি আসা মাত্রই বড় লোকদের আগেই দেয়। পরে বলে পণ্য শেষ।

আরও পড়ুন: সাভারে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকার জানান, হয় তো কোনভাবে ভুল হয়েছে সে কারণে বিত্তবানরা মালামাল পাচ্ছে। ইচ্ছাকৃত আমরা তা করিনি বলে জানান তিনি।

এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, অল্প সময়ে তাড়াহুড়া করতে গিয়ে তাদের নাম তালিকা চলে এসেছে। পরবর্তীতে সেই নামগুলো যাচাই বাছাই করে বাতিল করা হবে।

উল্লেখ্য, গত ২০ মার্চ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্ডধারিদের টিসিবি পণ্য বিতরণ শুরু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা