সারাদেশ

নওশাদকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ডা. ফয়সাল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): বাড়ি থেকে ব্যাডমিন্টন খেলতে বের হয়েছিল নওশাদ। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি পরেও যখন পাওয়া যাচ্ছিলো না, তখন স্থানীয় সাংবাদিকের সহযোগিতা কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন নওশাদকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন মানবিক ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। নওশাদ নামের শিশুটির বয়স ১৩ বছর। এর গত মাসের ৩ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৭টার দিকে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল নওশাদ।

আরও পড়ুন: কক্সবাজার আওয়ামী লীগে গৃহবিবাদ

সোমবার (২৮ মার্চ) সকালে মানসিক ভারসাম্যহীন কিশোরটিকে জরাজীর্ণ অবস্থায় স্থানীয়রা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে রেখে যান। তখন ইমার্জেন্সি বিভাগে ডিউটিতে ছিলেন ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। বিষয়টি তার চোখে পরলে তাৎক্ষণিক স্থানীয় সেচ্ছাসেবক মোঃ ইসহাক মিয়াকে অবহিত করে এবং হারিয়ে যাওয়া অস্পষ্ট ভাষী নওশাদের দুটি ছবি এবং একটি ছোট্ট ভিডিও পাঠায় যেখানে নওশাদ শুধু হায়দ্রাবাদ ৩৯নং ওয়ার্ড মাদ্রাসা ছাড়া আর কিছুই বলতে পারছিলো না।

এই তিনটি শব্দ নিয়েই ছেলেটির পরিচয় খুঁজতে বেরিয়ে পরেন সাংবাদিক মোঃ ইসহাক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্ট করার ৩ ঘন্টা পরেও যখন কোন খোঁজ মিলছিলো না। তখন ইসহাক এই তিনটি শব্দ গুগলে সার্চ দেন এবং একটি মাদ্রাসার ওয়েবসাইট পান। সেই ওয়েবাসাইট থেকে একটি নাম্বার নিয়ে মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করলে তারা জানান ছেলেটি তাদের না।

আরও পড়ুন: আলোচিত ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

এরপর মোঃ ইসহাক সেই মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে স্থানীয় কাউন্সিলরের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করলে একপর্যায়ে খুঁজে পাওয়া যায় নওশাদের অভিভাবককে। তাঁরা এসে শিশুটিকে নিয়ে যান। দীর্ঘ ৫৩ দিন ছেলেটি তার পরিবারকে ফিরে পায়। ছেলেটির বাড়ি গাজীপুর মহানগরের পূবাইল থানার হায়দ্রাবাদ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল বলেন, ‘শিশুটি শুধু তার নাম এবং হায়দ্রাবাদ মাদ্রাসা এটুকুই বলতে পারছিল। আমার তখন আইডিয়াটা মাথায় আসে। সবার সহযোগিতায় কাজটি করতে পেরে খুব শান্তি লাগছে। মাকে খুঁজে পাওয়ার পর শিশুটির কান্না দেখে আমার চোখেও পানি চলে আসে। ওর মা-বাবা আমাদের অনেক দোয়া করেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা