ফাইল ছবি
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সান নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন চালক ও যাত্রীরা।

আরও পড়ুন: সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (২৯ মার্চ) ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

পুলিশ জানান, মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভাডভ্যান সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এর কারণেই এ যানজটের সৃষ্টি হয়।

বগুড়াগামী হানিফ পরিবহণের চালক রমজান মিয়া বলেন, সকাল ৭টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

আরও পড়ুন: মোরগ লড়াইয়ে গুলি, ১৯ জন নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান বলেন, গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা