বড়াইগ্রামে চলন্ত পিকনিক বাসে আকস্মিক অগ্নিকান্ড
সারাদেশ

বড়াইগ্রামে চলন্ত পিকনিক বাসে আকস্মিক অগ্নিকান্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থীদের বহনকারী একটি চলন্ত পিকনিক বাস আকস্মিক অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

সোমবার ( ২৮ মার্চ ) রাত নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট ইমরান হোসেন জানান, সোমবার গাজীপুরের কালিয়াকৈর রাজউক ক্যাডেট একাডেমির শিক্ষার্থীরা জেলার লালপুরের পিকনিক স্পট গ্রীণভ্যালীতে আনন্দ ভ্রমণে আসে।

ভ্রমণ শেষে রাতে তারা বিসমিল্লাহ পরিবহণ নামের একটি বাসে করে গাজীপুরে ফিরে যাচ্ছিল। পথে বড়াইগ্রামের আইড়মারি ব্রিজ এলাকায় মেসার্স নুর আলম ফিলিং স্টেশনের সামনে আসলে আকস্মিকভাবে বাসটির ভেতরে আগুন ধরে যায়।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

এ সময় চালক বুঝতে পেরে বাসটি দ্রুত দাঁড় করিয়ে সব শিক্ষার্থীদের নিরাপদে নামিয়ে দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : আমি বললে তেলের দাম কমাবে না

এ ব্যাপারে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে।

শিক্ষার্থীরা বাসের ভেতরে বসে বিড়ি-সিগারেট পান করার সময়ে অসাবধানতাঃবশত আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা