সারাদেশ

বসুরহাট পৌরসভায় দুধ, চাল ঢুকতেও দিতে হয় চাঁদা!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বসুরহাট পৌরসভার বাজার ডাকের টাকা আদায়ের নামে চাঁদাবাজদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছে বসুরহাট মুখী জনগণ।

আরও পড়ুন: টার্গেট ছিল টিপুকে হত্যা, প্রীতি নয়

বসুরহাট পৌরসভার প্রবেশ পথে করালিয়া বাইপাস সড়কের সাবেক সিরাজপুর ইউনিয়ন পরিষদের সামনে এমন ঘটনা ঘটছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ব্যক্তিগত সফরে নিউইর্য়ক থাকায় এ চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েছে বহুগুণ।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মহাজন দীঘি এলাকার সাগর ও তুষার নামের দুই যুবক এখানে পৌরসভার নিয়মের বাহিরে অহরহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি চালাচ্ছে।

আরও পড়ুন: আত্মত্যাগ বৃথা যেতে পারে না

ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া অংশে ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল যোগে দুধ, চাল নিতে ও তাদেরকে চাঁদা দেওয়া লাগে। এর অন্যথা ঘটলে তারা সাধারণ মানুষের সাথে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। ভয়ে এসব বিষয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

স্থানীয়দের অভিযোগ, তুষার, সাগরসহ একাধিক যুবক পৌরসভার বাজার ডাকের আইন ভঙ্গ করে এখানে ত্রাসের রাজত্ব চালাচ্ছে।

আরও পড়ুন: মানুষ কথা বলতে পারছেন না

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাজার ডাকের দায়িত্বে থাকা মো. ওয়াসিম জানান, ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল আরোহীদের থেকে টাকা নেওয়া হয় বলে তাঁর জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর হোসাইন বলেন, ওখান থেকে বসুরহাট পৌরসভার বাজার ডাকের টাকা নেওয়া হয়। তবে ব্যাটারি চালিত রিকশা ও দুধ, চালবাহী মোটরসাইকেল থেকে টাকা নেওয়া হয় বলে তাঁর জানা নেই। তবে এ বিষয়ে পৌরসভার কর্মকর্তা করিমুল হক সার্থী ভালো জানে বলেও তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা