সারাদেশ

সৈয়দপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আমিরুল হক, নীলফামারী: ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতে চেক সংক্রান্ত মামলার রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমেদ কায়সারকে (৫৯) গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। গত শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর উপজেলার ওয়াপদা হাজীপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

আরও পড়ুন: হাসপাতালে পরীমনি

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে গত ২০১৫ সালে অর্থ আত্মসাৎ বিষয়ে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে চেক সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে হাজিরা দেয়ার নির্দেশ দিলেও সে থাকে অনুপস্থিত। অবশেষে মামলার স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে তার অনুপস্থিতিতে চলতি বছরের ৩১ জানুয়ারি রায় দেন আদালতের বিজ্ঞ বিচারক।

এতে তার এক বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে আসামি মোস্তাক আহমেদ কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই পরোয়ানাটি নীলফামারী পুলিশ সুপারের মাধ্যমে থানায় আসে গত ১৯ মার্চ। পরোয়ানাটি তামিল করতে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মো. সাহিদুর রহমান পলাতক আসামি মোস্তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু সে থাকে ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন: বলিউডের যেসব সিনেমা অস্কারে

অবশেষে নিয়োগ করা হয় সোর্স। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে উপ- পরিদর্শক সাহিদুর রহমান ও আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা সড়কের রাস্তার পাশে থেকে আসামি মোস্তাক আহমেদ কায়সারকে গ্রেফতার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা