মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সারাদেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত

আজ (২৬ মার্চ) শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের পুরাতন কাচারিস্হ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা হয়। সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মুন্সীগঞ্জ- আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন- পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা: মো. মঞ্জুরুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন : ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

এর আগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসটি শুরু করে। এরপর মুক্তিযুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের ‌দায়ে দেবর গ্রেফতার

সকাল ৮ টার দিকে জেলা স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানো হয়।

এতে কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। পরে বিকেলে ফুটবল, ভলিবল ও নারীদের ক্রীড়া অনুষ্ঠান হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা