সারাদেশ

চলন্ত প্রাইভেটকারে আগুন!

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে শনিবার চলন্ত একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে প্রাইভেটকারের সামনের অংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয়রা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রাইভেটকারটি সামনের অংশ পুড়ে যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইঞ্জিন থেকে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। আগুনে গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো সম্ভব না হলে সম্পূর্ণ পুড়ে যেতো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা