সারাদেশ

মনপুরায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে যুবলীগ সভাপতির মৃত্যু

মো. কামরুল হোসেন সুমন, ভোলা: ভোলার মনপুরায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে অসুস্থ্য হয়ে মারা গেছে ওয়ার্ড যুবলীগের সভাপতি। র‌্যালিতে অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

শনিবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অতিক্রম করার পর পরেই এ ঘটনা ঘটে। মারা যাওয়া মোঃ জসিম উদ্দিন উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা ইসলাম মাঝির ছেলে। তিনি মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮টায় স্বাধীনতা দিবসের দলীয় কার্যক্রম শেষে উপজেলা আওয়ামী লীগের র‌্যালিতে অংশগ্রহণ করতে হাজিরহাট আসেন। পরে উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করে।

পরে সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি মনপুরা ডিগ্রী কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তার ওপর মাথা ঘুরে পড়ে যান ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

মৃত্যু নিয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ বলেন, স্বাধীনতা দিবসের র‌্যালিতে মাথা ঘুরে পড়ে যাওয়া যুবলীগ নেতা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা