সারাদেশ

অষ্টগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সুমন মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য মোঃ রেজওয়ান আহমেদ তৌফিক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদ।

আরও পড়ুন: কুলাউড়ায় মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মুর্শেদ জামান বিপিএম,অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দরী বাচ্চুসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করেন সানিয়া ফাজিল মাদ্রাসা‌র অধ্যক্ষ মাওলানা নুরুল আফসার। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান জাতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন-অর-রশিদ, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইসলাম জেমস,অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ধ্বনি আওয়াজ, জয় বাংলা ও কুচকাওয়াজ। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা করা হয়।

জাতীয় পতাকার প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করেন বিজয় দিবসের প্যারেড কমান্ডার অষ্টগ্রাম থানার এসআই আসাদুজ্জামান। প্যারেড স্কাউট অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়া স্কাউট ও অভার স্কাউটে অংশ নেন অষ্টগ্রাম নোটারি ডিগ্রী কলেজ, অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজ, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

পরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা তাদের নৃত্য ও শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের ক্রেস্ট, সম্মাননা পদক দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা