সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮) ও মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭)। সম্পর্কে তারা দু’জন চাচাতো ভাই।

আরও পড়ুন : পটুয়াখালীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগম জানান, শনিবার দুপুর ২টার দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির পাশে খেলছিল। খেলার এক ফাঁকে হয়তো খালের পানিতে পড়ে শিশু ২টি ডুবে যায়। এরপর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে তারা খালে গিয়ে খোজ করে দেখতে পায় লাশ ২টি পানিতে ভেসে আছে। লাশ ২টি উদ্ধার করে কদমচাল বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা