সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ শাহ্ আকরাম জাফর ফকির নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর মিয়া নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

নিহতে পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর থেকে স্বাধীনতা দিবসের একটি আলোচনা সভা শেষে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী ফিরার পথে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা