ঠাকুরগাঁও স্টেশন মাস্টার লাঞ্চিত
সারাদেশ
ট্রেনের টিকিট নিয়ে ছাত্রলীগের তুলকালাম

ঠাকুরগাঁও স্টেশন মাস্টার লাঞ্চিত

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতারুল ইসলামসহ বেশ কয়েকজন। এমন সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

আরও পড়ুন : পুতিন ক্ষমতায় থাকতে পারেন না

শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ঘটনাটি ঘটে।

স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা প্রায় সময়ে ফোনে কিংবা সশরীরে একদল যুবককে নিয়ে ট্রেনের টিকিট কিনতে আসেন।

গত দু'দিন আগে সহকারি স্টেশন মাস্টার অনুপ এর কাছে টিকিট চেয়েছিল ওই ছাত্রলীগ নেতা । এ সময় অনুপ তাকে সশরীরে এসে লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলেন। এমন কথায় অপমানিত বোধ করে ক্ষিপ্ত হন তিনি। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার পর ছাত্রলীগের একদল ছেলে নিয়ে সহকারী স্টেশন মাস্টারকে খোঁজাখুঁজি করতে থাকেন তারা।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

তাকে না পেয়ে লাইন ছাড়াই ছাত্রলীগের ছেলেদের কেন টিকিট দেওয়া হবে না তা জানতে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন : ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, বিষয়টি তুচ্ছ। যাদের সাথে বাকবিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চলন্ত প্রাইভেটকারে আগুন!

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত: ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা