সারাদেশ

চট্টগ্রামে চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেফতার

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: দীর্ঘ ১১ বছর ধরে পলাতক চট্টগ্রাম জেলার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের চাঞ্চল্যকর আফসার চেয়ারম্যান হত্যা মামলার ওয়ারেন্টসহ মোট ৬ টি মামলার অন্যতম আসামি মোঃ সরোয়ার সালামকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ২ প্রতারক আটক

র‌্যাব-৭ জানায়, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজ বাড়িতে একদল ঘাতক গুলি করে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পিতা আহমেদ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- (২৬(১২)১১ তারিখ এপ্রিল ২০১১, ধারা ৩০২/১০৯/৩৪ দন্ডবিধি ১৮৬০)।

উক্ত ঘটনাটি তখন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়াসহ নিহত চেয়ারম্যানের এলাকা তথা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে উপরোক্ত হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি মো.সরোয়ার সালাম বিভিন্ন জায়গায় পলাতক থাকে।

সে এলাকার কুখ্যাত অপরাধী ছিল। হত্যাকান্ডের পর থেকে সে সাতকানিয়া থেকে নিখোঁজ হয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে।

গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করত। র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামি মো. সরোয়ার সালাম চট্টগ্রাম জেলার বাকলিয়া এলাকায় ব্যবসা করার কথা বলে পলাতক অবস্থায় আছে।

এ তথ্যের ভিত্তিতে গত বোরবার (২০ মার্চ) রাত ৭টার দিকে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. সরোয়ার সালামকে (৩৬) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কোনো ঘর অন্ধকার থাকবে না

আসামি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার পূর্ব নলুয়া ইউনিয়নের মৃত আঃ সালামের ছেলে।

এই কুখ্যাত অপরাধী আসামি মো. সরোয়ার সালাম বিগত ১১ বছর ধরে নিজ এলাকার ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে পালিয়ে থেকেও র‍্যাব সদস্যদের বিচক্ষণতার কারণে গ্রেফতার এড়াতে পারেনি।

প্রসঙ্গত, সিডিএমএস পর্যালোচনা করে উক্ত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় বিভিন্ন অপকর্মের মোট ৫টি মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা