সারাদেশ
রড, সিমেন্ট ও বিটুমিনের মূল্যবৃদ্ধি:

মুন্সীগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাংবাদিক সম্মেলন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা ঠিকাদার সমিতি। সোমবার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের বাগমামুদালীপাড়া এলাকার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন করে।

আরও পড়ুন: দেশে আসছেন না সাকিব

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ঠিকাদার সমিতির অন্যতম সদস্য জালাল উদ্দিন রূমী রাজন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, বর্তমানে রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনের মূল্য দ্বিগুন বেড়েছে। এতে ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পের কাজে আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এখন একটি প্রকল্পে প্রায় ৪০% লসের সম্ভবনা রয়েছে। কিছু দিন আগে রড ছিল ৭৪ টাকা এখন ৯৫ টাকা, সিমেন্ট ছিল ৪০০ টাকা, তা এখন ৫০০ টাকা করে কিনতে হচ্ছে। এছাড়াও বিটুমিনের মূল্যবৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ঠিকাদার সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাছির, সদস্য মাহাতাব উদ্দিন খোকন, মো. জাফর সাদেক, আমিন পাবেল, নাজমুল তালুকদার, মো. মিজানুর রহমান, আশরাফ উদ্দিন, আবিদ হোসেন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা