সারাদেশ
গ্রাহকের অর্থ আত্মসাত 

ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গ্রাহকের জমা টাকা আত্মসাত করায় এক ব্যাংক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম নূর মোহাম্মদ বাসার সে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে এবং ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন: দেশে আসছেন না সাকিব

সোমবার (২১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ দুদকের একটি পিটিশন মামলায় এ দন্ডাদেশ দেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দুদুক নোয়াখালী কার্যালয় থেকে জানায়, ব্যংক কর্মকর্তা বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখা থাকাকালীন মিজানুর রহমান সিদ্দিক নামের এক গ্রাহকের কাছ থেকে তার লোন হিসেবে নয়টি ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দিবে বলে নগদে গ্রহণ করেন।

পরে ওই টাকা ব্যাংকের ভূয়া জমা স্লিপে নিজে স্বাক্ষর করে আত্মসাত করেন। একপর্যায়ে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

পিপি আবুল কাশেম বলেন, আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় তাকে ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা