ছবি : সংগৃহিত
সারাদেশ

রামগড়ে কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলার পৌর এলাকায় বাজারের একটি ব্যাচেলর কোয়ার্টার থেকে নিতাই দাশ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর গ্রামের ৭ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা মৃত রুহিনী দাশের ছেলে। তিনি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে পুরাতন কাপড় ব্যবসা করে আসছিলেন।

আরও পড়ুন : পুকুরে নেমে প্রাণ গেল যুবকের

পুলিশ সুত্রে, বাজারের কসমেটিক গলিতে অবস্থিত আবাসিক কোয়ার্টারের তৃতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যান লাগনোর হুকের সাথে বাধা রশিতে নিতাইয়ের লাশ ঝুলছিল।

এ সময়ে তার পড়নে জিন্সের পুল প্যান্ট, টি সার্ট ও পায়ে জুতা পড়া ছিল। তিনি ঐ কক্ষে ভাড়া থাকতেন। বাজারের মাছ ব্যবসায়ী বেলাল শুক্রবার সকাল ৯টার দিকে ঐ ভবনের তৃতীয় তলায় গেলে নিতাইর রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় রুমের দরজা খোলা ছিল। বেলাল ঘটনাটি আশেপাশের দোকানদারদের জানিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নিতাইর মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে স্বজনদের খবর দিলে তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নে সীতাকুন্ড থেকে ছুটে আসেন। তাদের উপস্থিতিতে পুলিশ বেলা ৩টার দিকে নিতাইর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে সংকট নিরসন করবে সরকার

স্হানীয় ব্যবসায়ীরা জানায়, রাখাল নামে জনৈক পুরাতন কাপড় ব্যবসায়ীর সাথে পূর্ব পরিচয়ের সুবাদে নিতাই ৩-৪ মাস আগে রামগড়ে আসেন। কসমেটিক গলিতে কাশেমের আবাসিক কোয়ার্টারের ৩য় তলায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন এবং বাজারে ফুটপাতে পুরাতন কাপড় বেচাবিক্রি করতেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফখরুল ইসলাম বলেন, “নিতাই দীর্ঘদিন যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে তার বোন কাজল দাশ জানিয়েছেন। নানা কারণে তিনি হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।’

আরও পড়ুন : পানছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ১

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা