সুন্দরগঞ্জে ঠিকাদারের প্রভাব অন্যের জমি দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা
সারাদেশ

সুন্দরগঞ্জে অন্যের জমি দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঠিকাদারের প্রভাব অন্যের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা বাঁধা দিলে মামলার হুমকি।

আরও পড়ুন : পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর-চিলমারী তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ রাস্তা নির্মাণের জন্য ভুমি অধিগ্রহণ করে রাস্তার নক্সা প্রস্তুত করার কাজ শেষে ভূমি মালিকদের নামে ৪নং বিধির (১) উপ-বিধির দ্রষ্টব্য ৬ ধারা ও ৬ বিধি ৪ এর (১) নং উপ-ধারা বিধি দ্রষ্টব্য-৭ ধারায় ভুমি মালিকদের নামে নোটিশ দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায় চন্ডিপুর গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র শামছুল হকের ১৩৫২ নং দাগের জমি অধিগ্রহণ করে ও মৃত গিয়াস উদ্দীনের পুত্র ইব্রাহিম আলীর ১৪০৭ নং দাগের দেড় শতাংশ জমি অধিগ্রহণ করে ।

কিন্তু ইব্রাহিম আলীকে ৬ ও ৭ ধারার নোটিশ না দিয়ে ১৪০৭ নং দাগের নোটিশ ভুলবশতঃ শামছুল হক পিতা মৃত আক্কেল আলীকে দেয়া হলে জমির মালিক ইব্রাহিম আলী গাইবান্ধা জেলা প্রাশাসক বরাবরে আবেদন করেন। যার এখনো কোন শুরাহা করা হয়নি।

আরও পড়ুন : শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

এমতাবস্থায় শামছুলের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তা বাবুরা শলা পরামর্শ ক্রমে রহস্য জনক ভাবে অধিগ্রহণকৃত ১৩৫২নং দাগের উপর নির্মিত বাড়ি রক্ষার জন্য সুকৌশলে ইব্রাহীম আলীর ১৪০৭ নং দাগের জমি দিয়ে রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার শুরু করে এতে জমির মালিক ইব্রাহীম আলী ও তার লোকজন অধিগ্রহণকৃত জমিতে মাটি কাটার কথা বললে ঠিকাদারের লোকজন মামলা করার হুমকি দেয়।

আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঠিকাদারি প্রতিষ্ঠানের হুমকিতে অনেকেই কথা বলার সাহস পাচ্ছে না। এ ব্যাপারে গাইবান্ধা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসিসহ ভূক্তভুগিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা