সূতী ও আরোহী
সারাদেশ

সূতী ও আরোহীর লাশ নিয়ে উৎকণ্ঠায় পরিবার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজ এমভি রূপসী-৯ ধাক্কায় মুন্সীগঞ্জের যাত্রীবাহী লঞ্চ এম.এল. আফসারউদ্দিন ডুবির ঘর্টনায় মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার সূতী ও আরোহী নামে দুই বোন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

হিন্দু সম্পদায়ের ওই দুই বোনের বাড়ি গজারিয়া ইউনিয়নে ইসমানিরচর গ্রামে। তারা সম্পর্কে আপন দুই বোন বলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাম রাজবংশীর দুই মেয়ে বড় সূতী (১৮) এবং ছোট মেয়ে আরোহী (৩) নারায়ণগঞ্জের নানি বাড়িতে বেড়ানো গিয়েছিলো। গতকাল বেড়ানো শেষে ডুবে যাওয়া লঞ্চে চড়ে বাড়ি ফিরছিলেন।

মুন্সীগঞ্জ সদর হয়ে গজারিয়া লঞ্চে ঘাটে নামার কথা ছিল তাদের। আসার সময় তাদের বহনকারী যাত্রীবাহী লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। তারপর হতে নিখোঁজ রয়েছেন তারা।

আরও পড়ুন : খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না

এখনো তাদের লাশ উদ্ধার করতে না পারায় উৎকণ্ঠায় আছেন স্বজনরা। স্বজনদের এখন একটি দাবি, যে করেই হোক নিহতদের অত্যন্ত লাশ দুটি চায় তারা।

এ ব্যাপারে হোসেন্দী ইউনিয়নের ১ নং ইউপি সদস্য ইলিয়াস মেম্বার বলেন, দুই বোন ওদের নানি বাড়ি নারায়ণগঞ্জ এ বেড়াতে গিয়েছিল । লঞ্চে চড়ে বাড়ি ফিরছিল । তারপর হতেই নিখোঁজ রয়েছে ওরা‌ । ওদের লাশ এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন : তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদির আরামকো

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার রাতে দিকে বলেন, আমি সন্ধা ৬ টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। এ পর্যন্ত যে ৬ টি লাশ উদ্ধার করা হয়েছে তার মধ্যে মুন্সীগঞ্জের ৩ জনকে সনাক্ত করা হয়েছে। এখনো মুন্সীগঞ্জের কয়জন নিখোঁজ রয়েছে সেই তালিকা আমাদের হাতে আসেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা